রবিবার, ১০ জুলাই, ২০১১

কেন-৫

আদম সঠিক উত্তর দেওয়ার পর আল্লাহ ফেরেশতাদের বলেন,আমি কি তোমাদের বলিনি যে এমন কিছু বিষয় আছে যা তোমরা জান না এবং আমি সব কিছু জানি

এখানে জানা বা না-জানা নিয়ে যদি কথা আসে সেটা হবে ফেরশতা এবং আদমের মধ্যো...আল্লাহ কতটুকু জানেন সে ব্যাপারে কারো কোন সন্দেহের অবকাশ ছিল না...প্রতিযোগিতায় জিতল আদম অথচ আল্লাহ জয়ের কৃতিত্ব দাবি করলেন নিজেকেই...সেই প্রতিযোগিতায় আল্লাহ বিচারক ছিলেন,নাকি নিজেই একজন প্রতিযোগী?

কেন-৪

বেহেশত্-দোজখ এমন কিছু যা কর্মফলের মাধ্যমে অর্জন করতে হয়

যখন আদম-হাওয়াকে সৃষ্টি করে বেহেশতে রাখা হয় তখন তাদের কিসের মানদন্ডে বেহেশত্ এ রাখা হয়েছিল?

কেন-৩

আল্লাহ ফেরেশতাদের বলেন,আমি আদম সৃষ্টি করতে যাচ্ছি

তখন ফেরেশতারা জানালেন যে আদম সৃষ্ট হলে পূথিবীতে দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টি হবে

যে আদম তখনো সৃষ্টিই হয়নি,সৃষ্টির পর সে যে বিশেষ আচরণ করবে তা ফেরেশতারা জানল কিভাবে?