আমি পিকেটার বলছি...আমি কে সেটা বুঝতে আর বাকি নেই...কখনো ভাড়ায় কিংবা কখনো বিনে পয়সায় পাথর ছুড়ি...নিজেকে পাথরই মনে হয় কিন্তু আমি নিজেই সেটা উপলব্ধি করতে পারিনা...আমি পিকেটার বলছি
উপমহাদেশের প্রায় সব দেশেই একই হাল...সবাই আমায় ব্যবহার করে...এদেশে আওয়ামী কিংবা জাতিয়তাবাদী আর ওদেশে সিপিএম কিংবা তৃণমূল...সবার আমি ছাত্র...আমি পিকেটার বলছি
এক বাজেটে আমরা কয়েকজন থাকি...ভাগ সমান তবুও কখনো পাই আর কখনো পাইনা...এককালে নিজের পকেটের টাকাও ব্যবহার করতাম...কিছুটা দুঃখ লাগব তো হয়েছে...আমি পিকেটার বলছি
আমি অন্ধকারের বরপুত্র...নেই আমার রাজত্ব...শূণ্যের কাছে দেই আমি রাজস্ব...নেই সিন্গ্ধ মমতাময়ী দুটি হাত...যাযাবর যাত্রা শেষের অপেক্ষায়...আমি পিকেটার বলছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন