শুক্রবার, ১১ মার্চ, ২০১১

খেলা

প্রভাত থেকেই আমরা এই শিঁকলে বাধাঁ...ওরা জানেনা নিজেরাই কি করছে...জনক কিংবা জননী সবাই অপ্রকৃতিস্থ...সবাই ভাবে এটাইতো স্বাভাবিক

তাদের কাছে শিশুটি হল মন্ঞ...একে ঢোল পিটিয়ে মানুষ করে দাও...ক,খ,১,২ সবই শেখানো হল...বাকিটুকু? কোথায় সেই শিক্ষা? কি দরকার! এভাবে চলে গেলে ক্ষতি কি! একদুজন তো এমনিতেই পাওয়া যায়

সকাল-সন্ধ্যা কড়া চোখের পাহারা...মনে মনে মনস্তাত্বিক লড়াই...তবুও চলে খেলা,কেউই হাল ছাড়েনা...হাল ছাড়লেই নাকি হবে পরাজয়...কি অর্থ এই পরাজয়ের? তোর ১০ সালের পরাজয় কি একশত শতাদ্বীর জয়ের চেয়ে কম কিছু!

আবার জীবনে ফেরা...হ্যাঁ তুই সফল,তোর কয়েকখানা সনদ আছে...এবারও তুই সফল,সুন্দরী রমণী তোর ঘরে...শেষেও তুই সফল,তোর মন্ঞে নতুন নতুন অভিনেতা...আমি বলি কি অর্জন তোর?

হ্যাঁ তোর সব আছে...আমার কিছুই নেই...তবু বলি তুই শূণ্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন